শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
আড়াই ঘণ্টার চেষ্টায় কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে খুনের শিকার লিমন-বৃষ্টি পেলেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি শাপলা চত্বরে ২ লাখ গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল: গোলাম পরওয়ার শাপলা চত্বরের ঘটনা ‘গণহত্যা’ হিসেবে প্রথম চিহ্নিত করে বিএনপি:তথ্যমন্ত্রী চীনের সঙ্গে বন্ধন আরও সুদৃঢ় করা আমাদের লক্ষ্য: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু, শপথ আগামীকাল ভৈরবে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫ মাদকপাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা স্মারক সই নামাজ না পড়লে যে গোনাহ হয়: ফারহান হাসনাত হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, তেহরানেও বিস্ফোরণ

মাইলস্টোন কলেজের শিক্ষক :ছুটির পর বাচ্চাদের ক্লাসরুম থেকে বের করছিলাম, হঠাৎ আগুনে ঝলসে যাই

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বহু হতাহতের আশংকা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে নেওয়া হচ্ছে বিভিন্ন হাসপাতালে।

মাইলস্টোন কলেজের এক শিক্ষক বলেন, কিছু বুঝে ওঠার আগেই বিমানে আগুন ধরে যায়। এতে অনেক শিক্ষার্থীর শরীর ঝলসে গেছে।

সোমবার (২১ জুলাই) বিকেলে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

দুর্ঘটনায় ওই শিক্ষক নিজেও আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি বলেন, তখন ক্লাস শেষ হয়েছে, ছুটিও হয়ে গেছে। আমরা ছুটির সময় বাচ্চাদের লাইনে দাঁড় করিয়ে ক্লাসরুম থেকে বের করি। ঠিক সেই সময় এ দুর্ঘটনা ঘটে।

মাইলস্টোন কলেজের এ শিক্ষক আরও বলেন, কিছু বুঝে ওঠার আগেই দেখি আগুন। একটা আগুনের গোলা আমার শরীরে এসে লাগলো, হাত-মুখ সঙ্গে সঙ্গে পুড়ে গেছে। অনেককে দেখেছি শরীরের পুরো কাপড় পুড়ে গেছে। অনেকে হাতাহত হয়েছেন।

দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যে উদ্ধার কার্যক্রম শুরু হয় বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025