শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
আড়াই ঘণ্টার চেষ্টায় কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে খুনের শিকার লিমন-বৃষ্টি পেলেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি শাপলা চত্বরে ২ লাখ গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল: গোলাম পরওয়ার শাপলা চত্বরের ঘটনা ‘গণহত্যা’ হিসেবে প্রথম চিহ্নিত করে বিএনপি:তথ্যমন্ত্রী চীনের সঙ্গে বন্ধন আরও সুদৃঢ় করা আমাদের লক্ষ্য: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু, শপথ আগামীকাল ভৈরবে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫ মাদকপাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা স্মারক সই নামাজ না পড়লে যে গোনাহ হয়: ফারহান হাসনাত হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, তেহরানেও বিস্ফোরণ

বিমান বিধ্বস্ত :আহত আরও এক শিক্ষার্থীর জাতীয় বার্নে মৃত্যু

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এবার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তানভীর আহমেদ নামে আহত এক শিক্ষার্থী মারা গেছে। সে মাইলস্টোল স্কুলের ইংরেজি ভার্সনের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

সোমবার (৩১ জুলাই) বিকেলে জাতীয় বার্নের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে ভয়াবহ এ বিমান দুর্ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়ার পর মাইলস্টোন স্কুলের জুনায়েত নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী মারা যায়। দুপুরে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধারের তথ্য জানায় ফায়ার সার্ভিস।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। এরপরই সেটি বিধ্বস্ত হয়।

বিমানটি মাইলস্টোন স্কুলের হায়দার হল নামের একটি ভবনের ক্যানটিনের ছাদে গিয়ে আছড়ে পড়ে বলে জানা গেছে।

ঘটনার পরপরই একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত আহত ২০ জনকে নেওয়া হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। এছাড়া আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। তিনজন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025