শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
আড়াই ঘণ্টার চেষ্টায় কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে খুনের শিকার লিমন-বৃষ্টি পেলেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি শাপলা চত্বরে ২ লাখ গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল: গোলাম পরওয়ার শাপলা চত্বরের ঘটনা ‘গণহত্যা’ হিসেবে প্রথম চিহ্নিত করে বিএনপি:তথ্যমন্ত্রী চীনের সঙ্গে বন্ধন আরও সুদৃঢ় করা আমাদের লক্ষ্য: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু, শপথ আগামীকাল ভৈরবে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫ মাদকপাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা স্মারক সই নামাজ না পড়লে যে গোনাহ হয়: ফারহান হাসনাত হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, তেহরানেও বিস্ফোরণ

বিমান বিধ্বস্ত: একের পর এক অ্যাম্বুলেন্স আসছে বার্ন ইনস্টিটিউটে

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে একের পর এক অ্যাম্বুলেন্সে করে আহতদের আনা হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী অন্তত ৩০ জনকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে।

জরুরি বিভাগে দায়িত্বরত আনসার কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে দুপুর ১টা ৬ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দুর্ঘটনার সময় পাইলট নিজেই বিমান চালাচ্ছিলেন। বিমান বিধ্বস্তের পরপরই আগুন ধরে যায় এবং আশপাশে থাকা সাধারণ মানুষ দগ্ধ হন।

দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খান একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে ঘটনাস্থলে। উদ্ধার টিম এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করেছে। উদ্ধার অভিযান চলছে।

দুর্ঘটনাস্থলে এরই মধ্যে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে। বিমান বাহিনীর পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025