শনিবার, ০৯ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
আড়াই ঘণ্টার চেষ্টায় কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে খুনের শিকার লিমন-বৃষ্টি পেলেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি শাপলা চত্বরে ২ লাখ গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল: গোলাম পরওয়ার শাপলা চত্বরের ঘটনা ‘গণহত্যা’ হিসেবে প্রথম চিহ্নিত করে বিএনপি:তথ্যমন্ত্রী চীনের সঙ্গে বন্ধন আরও সুদৃঢ় করা আমাদের লক্ষ্য: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু, শপথ আগামীকাল ভৈরবে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫ মাদকপাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা স্মারক সই নামাজ না পড়লে যে গোনাহ হয়: ফারহান হাসনাত হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, তেহরানেও বিস্ফোরণ

ওয়েবসাইটে দাঁড়িপাল্লা প্রতীক যোগ করলো ইসি

দীর্ঘ নয় বছর পর নিজস্ব ওয়েবসাইটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীকটি যোগ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার দুপুরে ইসির ওয়েবসাইটে জামায়াতে ইসলামীর নামের পাশে প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা দেখা যায়।

ইসি সচিব আখতার আহমেদ জানান, কমিশনের নির্দেশনায় ওয়েবসাইট হালনাগাদ করা হয়েছে।

এর আগে ২০১৬ সালে সুপ্রিম কোর্টের এক প্রশাসনিক আদেশে দাঁড়িপাল্লা প্রতীকটি বিধিমালা থেকে বাদ দেয় ইসি।

একই সঙ্গে ওয়েবসাইট থেকেও প্রতীকটি সরিয়ে নেয় সংস্থাটি। তবে তালিকায় দলের নাম ও ক্রমিক নম্বর থেকে যায়।এরপর ২০১৩ সালে হাইকোর্টের দেওয়া রায়ের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে দলটির নিবন্ধন বাতিল করে ইসি। সে সময় দলের নামও সরিয়ে নেওয়া হয়।

তখন থেকে ইসির তালিকায় জামায়াতের ১৪ নম্বর ঘরটি ফাঁকা ছিল এতোদিন।সম্প্রতি আদালতের নির্দেশনায় দলটিকে প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেয় ইসি। সে সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, দলটিকে প্রতীকসহ নিবন্ধন দেওয়া হয়েছিল এবং সেটা পরে আদালতের আদেশে বাতিল করা হয়। কিন্তু আদালত আবারও নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদেশ দেওয়ায় দলটি প্রতীকসহই নিবন্ধন পাবে।

এদিকে, দাঁড়িপাল্লা প্রতীকটি এখন বিধিমালায় যোগ করা হয়েছে। ইসি সচিব আখতার আহমেদ বলেন, এতে কোনো অসুবিধা নেই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025