শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে ৭ জনের মৃত্যু ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ কুড়িগ্রামে এন‌সি‌পির মিছিলে বিএন‌পির হামলা, আহত ২০ খালেদা-তারেকের নেতৃত্বে তৈরি পটভূমিতেই ছাত্র-জনতার গণজাগরণ: রিজভী জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন ভয়হীন বাংলাদেশ: জাহিদুল ইসলাম সিটি করপোরেশনের দায়িত্ব পেলে নগর ব্যবস্থাপনা নতুনভাবে সাজানো হবে: সাইফুল আলম খান মিলন ভোল পাল্টে ঘুসখোররা আগের মতোই ফাইল আটকে দিচ্ছে: মির্জা ফখরুল ‘নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের

আ. লীগ সরকারের বিদ্যুৎ সংক্রান্ত সব ধরনের চুক্তি পর্যালোচনা করা হবে : অর্থ উপদেষ্টা

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে হওয়া বিদ্যুৎ সংক্রান্ত সব ধরনের চুক্তি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, বিগত সরকারের সময় কিছু পাওয়ার প্ল্যান্টের চুক্তি হয়েছিল। এগুলোতে অনেক অসম শর্ত আছে।

এসব চুক্তি পর্যালোচনার জন্য হাইকোর্টের নির্দেশনা আছে। পাওয়ার প্ল্যান্ট সংক্রান্ত দেশি-বিদেশি সব চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তার অনুমোদন দেয়া হয়েছে।অর্থ উপদেষ্টা আরও বলেন, খাদ্য মজুদ সন্তোষজনক। কি কি কেনা হবে সেটির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছি।

সবচেয়ে বেশি বোরো ধান কেনা হয়, এরপর আমন, সবচেয়ে কম কেনা হয় আউশ। সরকার বাজারে মূল্য স্থিতিশীল চেষ্টা করছে, দামের উঠানামা খুব বেশি যেন না হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025