শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে ৭ জনের মৃত্যু ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ কুড়িগ্রামে এন‌সি‌পির মিছিলে বিএন‌পির হামলা, আহত ২০ খালেদা-তারেকের নেতৃত্বে তৈরি পটভূমিতেই ছাত্র-জনতার গণজাগরণ: রিজভী জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন ভয়হীন বাংলাদেশ: জাহিদুল ইসলাম সিটি করপোরেশনের দায়িত্ব পেলে নগর ব্যবস্থাপনা নতুনভাবে সাজানো হবে: সাইফুল আলম খান মিলন ভোল পাল্টে ঘুসখোররা আগের মতোই ফাইল আটকে দিচ্ছে: মির্জা ফখরুল ‘নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের

ড. ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণার ইচ্ছা নেই সরকারের : প্রেস উইং

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণার ইচ্ছা নেই সরকারের।

মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকারের নজরে এসেছে যে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ একটি রিট আবেদনে একটি রুল জারি করেছে যেখানে জানতে চাওয়া হয়েছে কেন অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ‌‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করা উচিত নয়। আদেশের অনুলিপি পাওয়ার পর সরকার যথাসময়ে এই রুলটির জবাব দেবে।

ইতিমধ্যে, সরকার স্পষ্ট করে বলতে চায় যে অধ্যাপক ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করার ইচ্ছা নেই, এবং সরকার অধ্যাপক ইউনূসকে এই ধরনের কোনো উপাধি দেওয়ার পরিকল্পনাও করে না। রিট আবেদনকারী নিজেই আবেদনটি দায়ের করেছেন বলে মনে হচ্ছে এবং কী ভিত্তিতে এই নির্দেশনা চাওয়া হয়েছে তা স্পষ্ট নয়। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বিষয়টির সমাধান করবে। ’

উল্লেখ্য, গতকাল সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক কেন ঘোষণা করা হবে না তা জানতে চেয়েও রুল জারি করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্টে বেঞ্চ এ রুল জারি করেন।একইসঙ্গে আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম আকরামসহ জুলাই আন্দোলনে নিহত শহীদদের ‘জাতীয় বীর’ কেন ঘোষণা নয় তা জানতে চেয়েও রুল জারি করেছেন হাইকোর্ট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025