শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

শিরোনাম :
আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে ৭ জনের মৃত্যু ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ কুড়িগ্রামে এন‌সি‌পির মিছিলে বিএন‌পির হামলা, আহত ২০ খালেদা-তারেকের নেতৃত্বে তৈরি পটভূমিতেই ছাত্র-জনতার গণজাগরণ: রিজভী জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন ভয়হীন বাংলাদেশ: জাহিদুল ইসলাম সিটি করপোরেশনের দায়িত্ব পেলে নগর ব্যবস্থাপনা নতুনভাবে সাজানো হবে: সাইফুল আলম খান মিলন ভোল পাল্টে ঘুসখোররা আগের মতোই ফাইল আটকে দিচ্ছে: মির্জা ফখরুল ‘নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের

হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ বিএনপির

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি বেনজির আহমেদসহ ১৬ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছে বিএনপি।

আজ রবিবার দুপুরে ভুক্তভোগীদের সঙ্গে চিফ প্রসিকিউটরের কাছে এ অভিযোগ জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং তথ্য সেলের সমন্বয়ক সালাহউদ্দিন খান।

এতে ২০১৯ সাল থেকে আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত সংগঠিত ১১টি গুমের সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনাসহ ওই সময়ে সরকারের শীর্ষ পদে থাকা ১৬ জনের জড়িত থাকার অভিযোগ জানানো হয়েছে।

ভুক্তভোগীরা জানান, শুধু বিএনপি করার অপরাধে তাদের বিগত সরকারের সময় নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে।

এ সময় তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025