শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কোরআনে হাফেজদের নেতৃত্বের আসনে দেখতে চাই: জামায়াত আমির সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের কারণে বৈষম্য নয়, সমঅধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার এআই যুগের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১ সিজদায় নবীজির (সা.) অনন্য ২ দোয়া ভাঙ্গুড়ায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

এরদোয়ানের সঙ্গে সিরিয়ার নতুন প্রেসিডেন্টের বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আবু মোহাম্মদ আল-জোলানি। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তিনি বৈঠক করেন।

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর ক্ষমতায় আসা সাবেক এই বিদ্রোহী নেতা দ্বিতীয়বারের বিদেশ সফরে বর্তমানে তুরস্কে রয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, তুরস্কের রাজধানীতে পৌঁছানোর পরপরই প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসেন আল-জোলানি।

 

বিমানবন্দরের ভিডিও ফুটেজে দেখা যায়, তুরস্কের সরকারি একটি বিমানে করে আঙ্কারার বিমানবন্দরে পৌঁছান সিরিয়ার প্রেসিডেন্ট। সিরিয়ার এই প্রেসিডেন্ট সৌদি আরব থেকে তুরস্ক সফরে গেছেন। সফরকালে উপসাগরীয় অঞ্চলের শক্তিশালী অর্থনীতির দেশ সৌদির কাছ থেকে সিরিয়া পুনর্গঠনে অর্থায়ন এবং ১৩ বছরের গৃহযুদ্ধের পর দেশের অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধারে সহায়তা চেয়েছেন তিনি।

সূত্র : এপি

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025