বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

শিরোনাম :
বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ কুড়িগ্রামে এন‌সি‌পির মিছিলে বিএন‌পির হামলা, আহত ২০ খালেদা-তারেকের নেতৃত্বে তৈরি পটভূমিতেই ছাত্র-জনতার গণজাগরণ: রিজভী জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন ভয়হীন বাংলাদেশ: জাহিদুল ইসলাম সিটি করপোরেশনের দায়িত্ব পেলে নগর ব্যবস্থাপনা নতুনভাবে সাজানো হবে: সাইফুল আলম খান মিলন ভোল পাল্টে ঘুসখোররা আগের মতোই ফাইল আটকে দিচ্ছে: মির্জা ফখরুল ‘নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জুলুমমুক্ত দেশ গড়তে হবে : ফয়জুল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেছেন, আজকে আমরা বিবেকহারা হয়ে গেছি। মানুষকে বিবেকবান করতে হবে। আদর্শবান করতে হবে। এদেশকে বির্নিমাণ করতে হবে।

এদেশকে গড়তে হবে। মানুষকে আশ্রয় দিতে হবে। জুলুমমুক্ত দেশ গড়তে হবে।ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার বিকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতি ফয়জুল করিম বলেন, আমাদের রাজনীতি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য। বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন।

সমাবেশ শেষে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের নেতৃত্বে অশ্বিনী কুমার হলের সামনে হত্যাসহ দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025