মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
বালু উত্তোলনের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে জখম, গুলিবিদ্ধ ২ ইরান আত্মসমর্পণ করবে না, যুদ্ধ এড়ানোর দায়িত্ব যুক্তরাষ্ট্রের: গালিবাফ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারামুক্ত হলেন মেজর (অব.) আখতারুজ্জামান নির্বাচনের দিনেই ইরানে মার্কিন হামলার খবর, কেশম দ্বীপে বিস্ফোরণ বড় বিপর্যয়ের শঙ্কা, ৭২ ঘণ্টার প্রস্তুতির পরামর্শ বিভিন্ন দেশের সিডনিতে যাত্রা শুরু করল ‘সেল এক্সপার্টস’

৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

পদ্মায় ঘন কুয়াশার কারণে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় নৌপথ পারাপারে অপেক্ষমাণ যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার শুরু করেছে ঘাট কর্তৃপক্ষ

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে নৌপথে ফেরি চলাচল শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির বাণিজ্য শাখার এজিএম মো. সালাম হোসেন।

এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাত পৌনে ৩টার দিকে ঘন কুয়াশার কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাম বলেন, মধ্যরাতের দিকে নদী এলাকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে।

এতে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এ কারণে নৌরুটে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। 

পরে আজ সকাল সাতটা ৪০ মিনিটের দিকে নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে ফেরি চলাচল শুরু করা হয়। নৌপথে ১৬ ছোট বড় ফেরির মধ্যের প্রয়োজন অনুসারে ১০ থেকে ১২টি ফেরি অপারেশন করা হয় বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025