বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে ৭ জনের মৃত্যু ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ কুড়িগ্রামে এন‌সি‌পির মিছিলে বিএন‌পির হামলা, আহত ২০ খালেদা-তারেকের নেতৃত্বে তৈরি পটভূমিতেই ছাত্র-জনতার গণজাগরণ: রিজভী জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন ভয়হীন বাংলাদেশ: জাহিদুল ইসলাম সিটি করপোরেশনের দায়িত্ব পেলে নগর ব্যবস্থাপনা নতুনভাবে সাজানো হবে: সাইফুল আলম খান মিলন ভোল পাল্টে ঘুসখোররা আগের মতোই ফাইল আটকে দিচ্ছে: মির্জা ফখরুল ‘নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের

ছাত্রদল কি ছাত্রলীগের রূপে ফিরতে চায়: সারজিস আলম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এক শিক্ষার্থীকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা দাবি এবং তার আটককে কেন্দ্র করে শিক্ষক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) নেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (১০ জুলাই) সারজিস আলম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলার ঘটনার বেসরকারি টেলিভিশনের একটি সংবাদ শেয়ার করে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান তিনি।

সারজিস লিখেছেন, ‘ছাত্রদল কি ছাত্রলীগের রূপে ফিরতে চায়? ছাত্রলীগের শূন্যস্থান পূরণ করতে চায়? ছাত্রলীগ ট্যাগ দিতো শিবিরের, আর এরা জুলাইয়ের সম্মুখসারির একজন যোদ্ধাকে ট্যাগ দিচ্ছে ছাত্রলীগের। তারপর আক্রমণ করছে।’তিনি বলেন, ‘১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কৃতকর্মের হাত ধরে হাসিনার পতনের বিদায় ঘণ্টা বাঁচতে শুরু করে। বিএনপি যদি ছাত্রদলকে কন্ট্রোল না করতে পারে তাহলে তাদের পরিণতিও একই দিকে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025