শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকদিন ধরে অবিরাম বর্ষণের ফলে দক্ষিণ-পূর্বাঞ্চল ও উপকূলের ২১ জেলায় বন্যা দেখা দিয়েছে।
এর মধ্যে আছে আউশ আবাদের ৪৪ হাজার ৬৬২ হেক্টর, আমন বীজতলা ১৪ হাজার ৩৯৩ হেক্টর, পাট ১৩৫ হেক্টর, শাকসবজি ৯ হাজার ৬৭৩ হেক্টর, কলা ১১৪ হেক্টর, পেঁপে ২৯৩ হেক্টর, পান ৩৮৭ হেক্টর, বোনা আমন আবাদ ২৯৭ হেক্টর, মরিচ ১০৪ হেক্টর, গ্রীষ্মকালীন তরমুজ আবাদের ২৮১ হেক্টর জমি।
কুমিল্লায় ১১ হাজার ৫৯০ হেক্টর জমির বিভিন্ন ফসল পানিতে ডুবেছে, এর মধ্যে আছে আউশ, আমন, শাকসবজি, মরিচ ও আখ।