শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে ৭ জনের মৃত্যু ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ কুড়িগ্রামে এন‌সি‌পির মিছিলে বিএন‌পির হামলা, আহত ২০ খালেদা-তারেকের নেতৃত্বে তৈরি পটভূমিতেই ছাত্র-জনতার গণজাগরণ: রিজভী জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন ভয়হীন বাংলাদেশ: জাহিদুল ইসলাম সিটি করপোরেশনের দায়িত্ব পেলে নগর ব্যবস্থাপনা নতুনভাবে সাজানো হবে: সাইফুল আলম খান মিলন ভোল পাল্টে ঘুসখোররা আগের মতোই ফাইল আটকে দিচ্ছে: মির্জা ফখরুল ‘নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ, আহত ১

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (৯ জুলাই) রাত ১১টার পর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দলটির যুগ্ম সদস্যসচিব মুসফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার যুগ্ম আহ্বায়ক ইমন হাওলাদার আহত হয়েছেন। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এর আগেও কয়েকবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025