সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ ইরানের অবশিষ্ট সব শেষ করে দেয়ার হুমকি দিলেন ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইলো বাংলাদেশ ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন নিজার আমেদি কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি, সংস্কার প্রতিষ্ঠিত হবেই : নাহিদ ইসলাম কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে বিএনপি:জামায়াত আমির

কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য আগামীকাল বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফেনীসহ বোর্ডের আওতাধীন ছয় জেলার কয়েকটি স্থানের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাছরীন।

আগামীকাল পদার্থ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবদ্যা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বুধবার সারাদিন বন্যা পরিস্থিতির উন্নতির খবর না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাছরীন জানান, এ তিন বিষয়ের পরীক্ষার সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025