মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

শিরোনাম :
বালু উত্তোলনের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে জখম, গুলিবিদ্ধ ২ ইরান আত্মসমর্পণ করবে না, যুদ্ধ এড়ানোর দায়িত্ব যুক্তরাষ্ট্রের: গালিবাফ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারামুক্ত হলেন মেজর (অব.) আখতারুজ্জামান নির্বাচনের দিনেই ইরানে মার্কিন হামলার খবর, কেশম দ্বীপে বিস্ফোরণ বড় বিপর্যয়ের শঙ্কা, ৭২ ঘণ্টার প্রস্তুতির পরামর্শ বিভিন্ন দেশের সিডনিতে যাত্রা শুরু করল ‘সেল এক্সপার্টস’

দুদকের মামলায় গ্রেফতার সাবেক সচিব মুহিবুল ও গাড়িচালক আবেদ আলী

দুদকের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মহিবুল হক এবং প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত পিএসসি’র সাবেক চেয়ারম্যানের আলোচিত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনকে।

সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানোর পর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে, গত ২৮ জানুয়ারি ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালতে এ আবেদন করে দুদক।

মহিবুল হককে তিনটি ও আবেদ আলী জীবনকে একটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। 

আবেদনের পরিপ্রেক্ষিতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে এ বিষয়ে আজ আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করেন আদালত।

মহিবুলকে গ্রেফতার দেখানোর আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। আবেদ আলীকে গ্রেফতার দেখানোর আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক আল আমিন।

 

আবেদনে বলা হয়, আসামি মহিবুল হক পল্টন, নিউমার্কেট ও ধানমন্ডি থানার তিন মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আটক আছেন। তাকে দুদকের মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন। অন্যদিকে আবেদ আলী জীবন পল্টন থানার মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আটক আছেন। তাকে দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেফতার করা প্রয়োজন।

 

উল্লেখ্য, গত ২০ নভেম্বর রাত ১১টার দিকে রাজধানীর মহাখালীর ডিওএইচএস থেকে মহিবুলকে এবং গত ৮ জুলাই রাজধানী থেকে আবেদ আলীক গ্রেফতার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025