শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলত মাওলানা কেফায়তুল্লাহ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পুরস্কার: আহমদ ইয়াসিন লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পান করে দম্পতিসহ ৫ জনের মৃত্যু পাকিস্তানের বেলুচিস্তানে ৪০ হাজারের বেশি গোয়েন্দা অভিযান, কয়লাখনি ধসে নিহত ৩৪ উগ্রবাদ ও মৌলবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না: মির্জা ফখরুল ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ করে চাঁদা আদায়, গ্রেফতার ৩ বগুড়ায় এনসিপির দুই কেন্দ্রীয় নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করলো ছাত্রদল শীতলক্ষ্যায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু নিষিদ্ধ ঘোষণার ৩ দিনের মাথায় ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়:জামায়াত আমির

অক্টোবরের আগে ভাঙা রাস্তা মেরামত, সরবে পুরনো বাস : পরিবেশ উপদেষ্টা

আগামী অক্টোবরের আগে সব ভাঙাচোড়া রাস্তা মেরামত ও পুরনো বাস সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেছেন, ‘অক্টোবরের আগে ভাঙাচোড়া রাস্তা মেরামত করা হবে। নতুন করে আড়াই শ বাস কেনা হবে। বিআরটিএর মাধ‍্যমে পুরনো বাস সরিয়ে ফেলা হবে।

সোমবার সচিবালয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধির সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।তিনি আরো বলেন, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে মিলে একসঙ্গে কাজ করব। ঢাকার আশপাশে ইট ভাটাকে ‘নো ব্রিক ফিন্ড জোন’ ঘোষণা করা হবে। চীনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করে বায়ুর মান উন্নয়নে কাজ করবে সরকার।

ধাপে ধাপে এটি করা যাবে। বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান পরিবেশ উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025