মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
ইরান-সৌদির যুদ্ধ বাঁধাতে ইসরায়েলের উসকানির পরিকল্পনা ব্যর্থ লেবানন সীমান্তে ব্যাপক সংঘর্ষ, ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা যাত্রাবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো পোশাকশ্রমিকের হাদি হত্যার বিচার না হলে জুলাইয়ের চেতনা ব্যর্থ হবে: মাসুমা হাদি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার জুলাই সনদকে জনগণ বৈধতা দিলেও সংকট তৈরি করেছে বিএনপি: কর্নেল অলি গণভোটের রায় অস্বীকার করলে নতুন সংকট তৈরি হবে: গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

নারায়ণগঞ্জ বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে অধ্যাপক মামুন মাহমুদকে। সেই সাথে ১নং যুুগ্ম আহ্বায়ক হিসেবে মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক হিসেবে মাসুকুল ইসলাম রাজিব, শরীফ আহম্মেদ টুটুল এবং সদস্য হিসেবে মুহাম্মদ গিয়াস উদ্দিন রয়েছেন।

 

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। একটি ভিন্ন প্রেক্ষাপটে কমিটি আসছে। এই অবস্থায় দলের মধ্যে কোনো বৈরিতা না রেখে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।

আমি সবার সহযোগিতা কামনা করছি। ’ 

এর আগে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর দুই সদস্যবিশিষ্ট জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। এতে সভাপতি হিসেবে ছিলেন মুহাম্মদ গিয়াস উদ্দিন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন গোলাম ফারুক খোকন।

তার আগে, ২০২২ সালের ১০ নভেম্বর মুহাম্মদ গিয়াসউদ্দিনকে আহ্বায়ক ও গোলাম ফারুক খোকনকে সদস্য সচিব করে ৯ সদস্যবিশিষ্ট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

পরে ২০২৩ সালের ১৭ জুন সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় দ্বি-বার্ষিক সম্মেলনে মুহাম্মদ গিয়াসউদ্দিন সভাপতি ও গোলাম ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025