বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু সিরাজগঞ্জে আমির হামজা এমপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সংরক্ষিত নারী আসনে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র পেয়েছে ইসি চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী সরকারের সঙ্গে কি এস আলম গ্রুপের সমঝোতা হয়েছে: অর্থমন্ত্রীকে হাসনাত সরকার ৫২ দিনে ৪৪ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছে: সংসদে রুমিন ফারহানা প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াবের বৈঠক

ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা প্রধান নিহত

ইসরায়েলের হামলায় ইরানের সামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) গোয়েন্দা ইউনিটের প্রধান মোহাম্মদ কাজেমি নিহত হয়েছেন।

আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম এবং ইরানের রাষ্ট্রীয় টিভি বলছে, রোববার (১৫ জুন) ইসরায়েলি হামলায় কাজেমি নিহত হয়েছেন।

একই সঙ্গে তার সহকারী হাসান মোহাক্কেক এবং কমান্ডার মোহসেন বাকেরিও মারা যান।

এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ কাজেমি নিহতের বিষয়টি নিশ্চিত করেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

তিনি বলেছেন, আমরা তাদের (ইরানের) প্রধান গোয়েন্দা কর্মকর্তা এবং তার সহকারীকে তেহরানে পেয়েছি।

এদিকে ইসরায়েলি বিমান হামলায় ইরানে রোববার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আরও ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025