বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক জবিতে সংঘর্ষে আহতরা শিবির কর্মীরা হাসপাতালেও হামলার শিকার, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫ জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ:জামায়াত আমির

ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে হবে : দুদু

সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করার আহ্বান জানিয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, পাহাড়ে ও সমতলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ‘কেউ যদি মনে করে যে এই দেশের এক ইঞ্চি মাটিও দখলে নেবেন, সেটা বাস্তবায়ন হবে না। ’

রবিবার জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সমস্যা: উত্তরণে রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। দুদু বলেন, ‘সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে হবে।

পাহাড়ে ও সমতলে দুই জায়গাতেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রক্তারক্তি করে কোনো সমাধান আসবে না। ’ 

‘ভারত যেমন চায় না ‘সেভেন সিস্টার্স’ নিয়ে কেউ মাথা ঘামাক, তেমনি আমরাও চাই পার্বত্য অঞ্চল নিয়েও কেউ কথা না বলুক’, যোগ করেন বিএনপির এ নেতা।

সভায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন, ‘দেশে বৈষম্য দূর হয়নি, বৈষম্য দিন দিন বাড়ছে।

এই সরকারের আমলে কীভাবে পাঠ্যবইয়ে আদিবাসী শব্দ আসলো? এর দায় ড. ইউনূসকে নিতে হবে। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025