শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আল্লাহর কসম জীবন দিব কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দিব না: জামায়াত আমির শহীদ জুলাই দিবসে আবু সাঈদের কবরে মানুষের ঢল, ন্যায়বিচারের দাবি রংপুরে জুলাই শহিদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন টিফিনের ছুটিতে গোসলে নেমে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট

ইসরায়েলে হামলা চালালো ইরান, কয়েকশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শনিবার রাতের হামলায় পুরো ইসরায়েলে সাইরেন বেজে উঠেছে। জেরুজালেম ও হাইফা শহরের আকাশে ক্ষেপণাস্ত্র দেখা গেছে।

ইরানের রাষ্ট্রীয় টিভি বলছে, ‘ট্রু প্রমিজ ৩’ অভিযানের দ্বিতীয় ধাপে ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলে।

ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, হাইফা এবং কিরিয়াত এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ক্ষেপণাস্ত্রগুলো মাটিতে আঘাত করেছে না কি বাধা দেওয়া হয়েছে তা এখনো স্পষ্ট নয়।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে, তাদের বিমান বাহিনীও বর্তমানে তেহরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। একই সঙ্গে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার তৎপরতা চলছে।

ইসরায়েলের ফায়ার সার্ভিস বলছে, তারা দেশের উপকূলীয় এবং উত্তরাঞ্চলে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত ও আগুন লাগার ঘটনা দেখেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এবার আক্রমণটি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে করা হয়েছে। হাইফা এবং তেল আবিবকে প্রধান লক্ষ্যবস্তু করা হবে।

জর্ডানের রাজধানী আম্মানেও সাইরেন শোনা গেছে। জর্ডান এখন তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

এদিকে আল জাজিরা বলছে, তেহরানে ইসরায়েলি হামলার প্রাথমিক লক্ষণ দেখা গেছে একটি ভিডিওতে।

তেহরানের শাহরানে একটি জ্বালানি তেলের ডিপোতে ইসরায়েলের হামলার খবর নিশ্চিত করেছে বিবিসি।

ইরানের তেল মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি হামলায় ডিপো এবং একটি জ্বালানি ট্যাঙ্ককে লক্ষ্য করা হয়েছে। তবে এই ডিপোতে জ্বালানি বেশি নেই। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025