শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

শিরোনাম :
নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলত মাওলানা কেফায়তুল্লাহ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পুরস্কার: আহমদ ইয়াসিন লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পান করে দম্পতিসহ ৫ জনের মৃত্যু পাকিস্তানের বেলুচিস্তানে ৪০ হাজারের বেশি গোয়েন্দা অভিযান, কয়লাখনি ধসে নিহত ৩৪ উগ্রবাদ ও মৌলবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না: মির্জা ফখরুল ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ করে চাঁদা আদায়, গ্রেফতার ৩ বগুড়ায় এনসিপির দুই কেন্দ্রীয় নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করলো ছাত্রদল শীতলক্ষ্যায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু নিষিদ্ধ ঘোষণার ৩ দিনের মাথায় ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়:জামায়াত আমির

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু

এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে দেশে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১২৪ জন আক্রান্ত বরিশাল বিভাগে।

শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃত ৫ জনের মধ্যে ২ জন পুুরুষ ও ৩ জন নারী। এর মধ্যে বরিশাল বিভাগের চারজন, বাকি একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের। চলতি বছর এ পর্যন্ত এটি একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু। ২০২৫ সালে এ পর্যন্ত ডেঙ্গুতে ২৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ১৫৯ জনের মধ্যে পুরুষ ৮৮ ও নারী ৭১ জন।

আরও বলা হয়, ২৪ ঘণ্টায় ১০৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ বছর ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ১১ জন। ১৩ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে পাঁচ হাজার ৫৭০ জন। এর মধ্যে ৫৫ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪৪ দশমিক ৭ শতাংশ নারী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025