শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলত মাওলানা কেফায়তুল্লাহ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পুরস্কার: আহমদ ইয়াসিন লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পান করে দম্পতিসহ ৫ জনের মৃত্যু পাকিস্তানের বেলুচিস্তানে ৪০ হাজারের বেশি গোয়েন্দা অভিযান, কয়লাখনি ধসে নিহত ৩৪ উগ্রবাদ ও মৌলবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না: মির্জা ফখরুল ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ করে চাঁদা আদায়, গ্রেফতার ৩ বগুড়ায় এনসিপির দুই কেন্দ্রীয় নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করলো ছাত্রদল শীতলক্ষ্যায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু নিষিদ্ধ ঘোষণার ৩ দিনের মাথায় ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়:জামায়াত আমির

করোনাভাইরাসে ২ জনের মৃত্যু, শনাক্ত ১৫

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। একই সঙ্গে নতুন করে ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মারা যাওয়া দুইজনই নারী। তাদের মধ্যে একজনের বয়স ২১ থেকে ৩০ বছর এবং অন্যজন ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্যে। তাদের একজন ঢাকা মহানগরের এবং অন্যজন চট্টগ্রামের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ১৭৪ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ৬২ শতাংশ।

এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ৭৯৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮০০ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ১৯ হাজার ৪০১ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025