শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

শিরোনাম :
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আল্লাহর কসম জীবন দিব কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দিব না: জামায়াত আমির শহীদ জুলাই দিবসে আবু সাঈদের কবরে মানুষের ঢল, ন্যায়বিচারের দাবি রংপুরে জুলাই শহিদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন টিফিনের ছুটিতে গোসলে নেমে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট

মিয়ানমারে কয়েক ঘণ্টার ব্যবধানে ৪ ভূমিকম্প

মাত্র নয় ঘণ্টারও কম সময়ের ব্যবধানে অন্তত চারবার ভূমিকম্পে কেঁপেছে বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমার। মঙ্গলবার (১০ জুন) রাত ৩টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে আঘাত হানে এসব ভূকম্পন। রিখটার স্কেলে ভূমিকম্পগুলোর মাত্রা ছিল ৩ দশমিক ৮ থেকে ৪ দশমিক ৩ পর্যন্ত।

ভারতের জাতীয় ভূকম্পনকেন্দ্রের (এনসিএস) তথ্যমতে, প্রথম ভূমিকম্পটি আঘাত হানে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৩টা ১ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৯। উৎপত্তিস্থল ছিল শান রাজ্যের নানসাং শহর থেকে ২১৮ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে।

দ্বিতীয় ভূকম্পনটি আঘাত হানে ভোর ৫টা ৩১ মিনিটে। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যেল দিব্রুগড় থেকে ২৭৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৮।

পরের দুটি ভূমিকম্পের মাত্রাই ছিল ৪-এর ওপর। প্রথমটি আঘাত হানে বাংলাদেশ সময় বেলা ১১টা ২৮ মিনিটে। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর থেকে ১৫৩ কিলোমিটার দূরে। মাত্রা ছিল ৪ দশমিক ১।

আর সবশেষ বেলা ১১টা ৫১ মিনিটে আঘাত হানে ৪ দমমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর থেকে ১৬৩ কিলোমিটার দূরে।

তাৎক্ষণিকভাবে এসব ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025