শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শিরোনাম :
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আল্লাহর কসম জীবন দিব কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দিব না: জামায়াত আমির শহীদ জুলাই দিবসে আবু সাঈদের কবরে মানুষের ঢল, ন্যায়বিচারের দাবি রংপুরে জুলাই শহিদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন টিফিনের ছুটিতে গোসলে নেমে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট

অস্ট্রিয়ায় স্কুলে গুলি, বেশ কয়েকজন নিহত

অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে গুলির ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। পুলিশ এ তথ্য জানিয়েছে।

এ ঘটনায় হতাহতের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষকরাও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। তবে হতাহতের নির্দিষ্ট সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।

পুলিশের একজন মুখপাত্র সরকারি সম্প্রচারমাধ্যম ওআরএফকে জানিয়েছেন, সন্দেহভাজন বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা  হচ্ছে ।

পুলিশ জানিয়েছে, অভিযান চলছে এবং সেখানে একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025