মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
বালু উত্তোলনের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে জখম, গুলিবিদ্ধ ২ ইরান আত্মসমর্পণ করবে না, যুদ্ধ এড়ানোর দায়িত্ব যুক্তরাষ্ট্রের: গালিবাফ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারামুক্ত হলেন মেজর (অব.) আখতারুজ্জামান নির্বাচনের দিনেই ইরানে মার্কিন হামলার খবর, কেশম দ্বীপে বিস্ফোরণ বড় বিপর্যয়ের শঙ্কা, ৭২ ঘণ্টার প্রস্তুতির পরামর্শ বিভিন্ন দেশের সিডনিতে যাত্রা শুরু করল ‘সেল এক্সপার্টস’

রাত পোহালেই শুরু বইমেলা, থাকছে ‘জুলাই চত্বর’

রাত পোহালেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। শনিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মাসব্যাপী এ বইমেলার উদ্বোধন করবেন। বইমেলায় এবার থাকছে জুলাই চত্বর। যেখানে ফুটিয়ে তোলা হবে গণ-অভ্যুত্থানের চিত্র।

এছাড়া এবারের বইমেলা হবে পলিথিনমুক্ত। 

শুক্রবার (৩১ জানুয়ারি) সরেজমিন বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা যায়, ধীরে ধীরে সেজে উঠছে বাংলা একাডেমি প্রাঙ্গণ। হাতুড়ি-পেরেক, আর রং-তুলি নিয়ে স্টল সাজানোর কাজে ব্যস্ত শ্রমিকরা। বাড়ানো হয়েছে স্টলসংখ্যা।

মানসম্পন্ন বইয়ের দিকে দেয়া হচ্ছে গুরুত্ব। বিগত কয়েক বছরের তুলনায় বাণিজ্যিক হবে এবারের মেলা–এমনটাই প্রত্যাশা প্রকাশকদের।

এদিকে নাশকতার শঙ্কা না থাকলেও মেলার নিরাপত্তা ঘিরে সতর্ক পুলিশ। শুক্রবার সকালে মেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখতে আসেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি জানান, চব্বিশ ঘণ্টাই বিশেষ নজরদারির আওতায় থাকবে পুরো এলাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025