রবিবার, ১০ মে ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সাক্ষাৎকালে হাইকমিশনার কুক প্রফেসর ইউনূসকে রাজা চার্লস হারমনি অ্যাওয়ার্ড পাওয়ার জন্য অভিনন্দন জানান। ‘এটি একটি বড় সম্মান’- এই পুরস্কার প্রসঙ্গে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।
প্রফেসর ইউনূস আগামী ৯ জুন লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এবং ১৩ জুন দেশে ফিরবেন।
তারা অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত সংস্কারমূলক পদক্ষেপ এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।
প্রফেসর ইউনূস হাইকমিশনারকে জানান, জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিতীয় দফার সংলাপ এই সপ্তাহে শুরু হয়েছে এবং এটি শিগগিরই শেষ হওয়ার কথা।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং ব্রিটিশ উপ-হাইকমিশনার জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন।