শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
সিলেটে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ৮, আহত ২৫ জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ায় ঢাকার ক্ষোভ-পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি আমরা যেন জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণ করতে পারি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছাত্রদল সন্ত্রাসী কার্যক্রম চালালে ছাত্রলীগের মতো পরিণতি হবে:সাদিক কায়েম ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস? মেহেরপুরে জুলাই গণঅভ্যুত্থান ২য় বর্ষপূর্তি উদযাপন আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে আবদুল লতিফ দুলু (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোলায়মান ( ৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে বগারচর ইউনিয়নের সারমারা নদীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আবদুল লতিফ দুলু ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় লোকজন ও পুলিশের সাথে কথা বলে জানা গেছে, সারমারা জিঞ্জিরাম নদীরপাড়ে জমির মালিকানা নিয়ে স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফদের প্রতিবেশী আযাহার গ্যাংয়ের সাথে জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। আজ সকালে আবদুল লতিফ দুলু ওই জমিতে রোপা আমন ধানের চাষে জমি তৈরির করার জন্য যান। এতে প্রতিবেশী আযাহার গ্যাং তাকে বাধা প্রদান করেন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে আযাহার মিয়া আবদুল লতিফ দুলুর মাথায় বাশ দিয়ে আঘাত করেন। এতে আবদুল লতিফ দুলু ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, জমি নিয়ে দু’পক্ষের বিরোধে এ ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে।

এ সম্পর্কে বক্তব্য জানতে আযাহারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025