সোমবার, ১১ মে ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

রাজধানীতে ১৯ মামলার আসামিসহ ১১ ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর শ্যামপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৯ মামলার আসামি অনিক পান্নাসহ ১১ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩০ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। মাসব্যাপী অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো- অনিক পান্না (৩৫), আল-আমিন (১৯), শুভ শেখ (৩০), সুজন চৌধুরী (২৮), শাকিল (১৯), মিরাজ হোসেন (২০), জিয়ানুর রহমান (৩৪), দুলাল মিয়া (৪০), রফিকুল ইসলাম মিলন (৩০), সজিব শেখ ওরফে প্রকাশ সৈকত ও রুবেল।

শ্যামপুর থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, মে মাসের বিভিন্ন তারিখে অভিযান পরিচালনা করে উল্লিখিত ছিনতাইকারীদের গ্রেফতার করে শ্যামপুর থানার বিশেষ টহল ও ছিনতাই প্রতিরোধ টিম।

তিনি বলেন, গ্রেফতাররা সবাই পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। এছাড়া গ্রেফতার অনিক পান্নার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ১৯টি মামলা রয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025