শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

শিরোনাম :
জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল দ্বীনকে বিজয়ী করতে জামায়াতের জনসম্পৃক্ততা বাড়াতে হবে: মোবারক হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আল্লাহর কসম জীবন দিব কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দিব না: জামায়াত আমির শহীদ জুলাই দিবসে আবু সাঈদের কবরে মানুষের ঢল, ন্যায়বিচারের দাবি রংপুরে জুলাই শহিদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন

বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতে গ্রেফতার ৮

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের আগে তিন নারী ও ৫ পুরুষকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ। তাদের বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করার অভিযোগে এক ভারতীয় দালালকেও গ্ৰেফতার করা হয়েছে।

জানা গেছে, গত রোববার (২৫ মে) মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছে গৌরিবাগ ব্রীজের ওপর দিয়ে একটি গাড়ি যাচ্ছিল। ওই গাড়িটি দেখে পুলিশের সন্দেহ হয়। গাড়িটি থামিয়ে তল্লাশি শুরু করে।

গাড়িতে বসে থাকা তিনজন নারী ও পাঁচজন পুরুষকে দেখে পুলিশের সন্দেহ হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। কিন্তু তারা সঠিক তথ্য দিতে পারছিল না। সে কারণে ওই আটজনকে গ্ৰেফতার করে মুর্শিদাবাদ পুলিশ।

পুলিশ সূত্রে খবর অনুযায়ী, তারা সবাই বাংলাদেশি নাগরিক। তারা বেশ কয়েক বছর আগে ভারতে কাজের উদ্দেশ্যে গিয়েছিল। গুজরাটসহ ভারতের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন তারা। এখন তারা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু তার আগেই তাদের গ্রেফতার করা হয়।

ভারতে থাকার কোনো বৈধ নথিপত্র তাদের কাছে ছিল না। তাদেরকে বাংলাদেশে যেতে সাহায্য করার অভিযোগে গ্রেফতার হওয়া ভারতীয় দালাল মুর্শিদাবাদের রানি নগরের বাসিন্দা।

সম্প্রতি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে কড়া অবস্থান নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কয়েকদিন আগেও রাজস্থান থেকে ১৫৩ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে রাজস্থানের যোধপুর থানার পুলিশ। জানা গেছে, এই ১৫৩ জন বাংলাদেশি নাগরিককে রাজস্থানের যোধপুর থেকে পশ্চিমবঙ্গের কলকাতায় পাঠানো হয়েছে। সেখান থেকে তাদেরকে বাংলাদেশে পাঠানো হতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025