রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
মেহেরপুরে দাওয়াতুল ইসলাম ট্রাস্টের জেলা ও উপজেলা কর্ম পরিষদ সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু ঢামেকের সিঁড়ির পাশে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলত মাওলানা কেফায়তুল্লাহ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পুরস্কার: আহমদ ইয়াসিন লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পান করে দম্পতিসহ ৫ জনের মৃত্যু পাকিস্তানের বেলুচিস্তানে ৪০ হাজারের বেশি গোয়েন্দা অভিযান, কয়লাখনি ধসে নিহত ৩৪ উগ্রবাদ ও মৌলবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না: মির্জা ফখরুল ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

ঈদ উপলক্ষে মদ-বিয়ার মজুত, অবশেষে ধরা মাদক কারবারি সজল

রাজধানীর গেন্ডারিয়া এলাকা থেকে ২৮ বোতল বিদেশি মদ ও ১০৬ ক্যান বিয়ারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তার নাম মো. সজল (৩৪)।

ডিএনসি জানায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গ্রেফতার সজল খুচরা বিক্রির উদ্দেশ্যে বিদেশি মদ ও বিয়ার মজুত করেছিল।

মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সময়ের মধ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ের (দক্ষিণ) উপপরিচালক মো. মানজুরুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতার সজল গত ৫ থেকে ৬ মাস ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত। সজল গুলশান এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে নিজ বাসায় সংরক্ষণ করত এবং আসছে ঈদ উপলক্ষে খুচরা বিক্রির উদ্দেশ্যে বিদেশি মদ ও বিয়ার মজুত করেছিল।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন ডিএনসির এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025