রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

শিরোনাম :
মেহেরপুরে দাওয়াতুল ইসলাম ট্রাস্টের জেলা ও উপজেলা কর্ম পরিষদ সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু ঢামেকের সিঁড়ির পাশে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলত মাওলানা কেফায়তুল্লাহ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পুরস্কার: আহমদ ইয়াসিন লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পান করে দম্পতিসহ ৫ জনের মৃত্যু পাকিস্তানের বেলুচিস্তানে ৪০ হাজারের বেশি গোয়েন্দা অভিযান, কয়লাখনি ধসে নিহত ৩৪ উগ্রবাদ ও মৌলবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না: মির্জা ফখরুল ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

দেশের দুই শিল্প কারখানা পরিদর্শনে ওপিসিডব্লিউর প্রতিনিধি দল

অর্গানাইজেশন ফর দি প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপন্সের (ওপিসিডব্লিউ) পরিদর্শক দল বাংলাদেশের বার্জার পেইন্টস লিমিটেড এবং রাইমার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেছে।

রোববার (১৮ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, ওপিসিডব্লিউ একটি আন্তর্জাতিক সংস্থা, যা সারা বিশ্বে রাসায়নিক অস্ত্র কনভেনশন (সিডব্লিউসি) বাস্তবায়ন করে থাকে। সিডব্লিউউসি স্বাক্ষরকারী দেশগুলোতে ওপিসিডব্লিউয়ের নির্বাচিত পরিদর্শক দল প্রতি বছর তালিকাভুক্ত রাসায়নিক শিল্প কারখানায় তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের ব্যবহার, উৎপাদন এবং স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্য (ডিওসি) উৎপাদন সংক্রান্ত তথ্য উপাত্ত সরেজমিনে তদন্তের লক্ষ্যে পরিদর্শন করে থাকে।

এরই আলোকে ওপিসিডব্লিউয়ের ২ সদস্যের একটি পরিদর্শক দল গত ১১ মে থেকে সাভারের বার্জার পেইন্টস লিমিটেড এবং ময়মনসিংহের ভালুকায় রাইমার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিদর্শন করেন।

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) পরিদর্শনটি সফলভাবে সম্পন্ন করার জন্য সমন্বয় সাধন এবং সর্বাত্মক সহযোগিতা প্রদান করে।

আইএসপিআর আরও জানায়, এ পরিদর্শন কার্যক্রম শেষে ওপিসিডব্লিউয়ের পরিদর্শক দল রাসায়নিক অস্ত্র কনভেনশন বাস্তবায়নে বিএনএসিডব্লিউসি তথা বাংলাদেশ সরকারের গৃহিত পদক্ষেপের বিষয়ে সন্তোষ জ্ঞাপন করেন।

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও বিএনএসিডব্লিউসি এর চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সঙ্গে সাক্ষাৎকালে তারা তাদের এই সন্তুষ্টি জ্ঞাপন করেন। পরিদর্শন শেষে তারা ঢাকা ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025