বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক জবিতে সংঘর্ষে আহতরা শিবির কর্মীরা হাসপাতালেও হামলার শিকার, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫ জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ:জামায়াত আমির

দুদকের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন গ্রেফতার

দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) তাকে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালতে আনা হয়।  এরপর আদালত তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত ২৩ জানুয়ারি একই আদালতে সাধন চন্দ্রকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করে দুদক।

পরে আদালত তার উপস্থিতিতে গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানির জন্য বুধবার (২৯ জানুয়ারি) তারিখ ধার্য করেন। দুদকের পক্ষে কমিশনের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এ আবেদন করেন। 

আবেদনে বলা হয়, সাধন চন্দ্র মজুমদার দুদকের করা মামলায় জামিনে মুক্তি পেলে তার দখলীয় সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্টে থাকা অর্থ অন্যত্র হস্তান্তর করার সম্ভাবনা রয়েছে।   এছাড়া তিনি জামিনে মুক্তি পেলে তদন্তে বাধা সৃষ্টি করতে পারেন।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এ মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো বিশেষ প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025