শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

শিরোনাম :
সিলেটে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ৮, আহত ২৫ জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ায় ঢাকার ক্ষোভ-পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি আমরা যেন জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণ করতে পারি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছাত্রদল সন্ত্রাসী কার্যক্রম চালালে ছাত্রলীগের মতো পরিণতি হবে:সাদিক কায়েম ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস? মেহেরপুরে জুলাই গণঅভ্যুত্থান ২য় বর্ষপূর্তি উদযাপন আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

আমদানি-রপ্তানি শুল্কায়নে নতুন শর্ত, কার্যকর ১ ফেব্রুয়ারি

আমদানি-রপ্তানিতে শুল্কায়নের ক্ষেত্রে সাতটি সংস্থার ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট বাংলাদেশ সিঙ্গল উইন্ডো সিস্টেমের (বিএসডব্লিউ) মাধ্যমে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

ন্যাশনাল সিঙ্গল উইন্ডো প্রকল্প পরিচালক জুয়েল আহমেদ জানান, ৩১ জানুয়ারির পর থেকে আমদানি ও রপ্তানি পণ্য চালান শুল্কায়নের ক্ষেত্রে এই সাতটি সংস্থার ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট বিএসডব্লিউ সিস্টেমের মাধ্যমে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ওই তারিখের পর কোনো ধরনের ম্যানুয়াল সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট গ্রহণ করা হবে না।

 

ন্যাশনাল সিঙ্গল উইন্ডো প্রকল্প সূত্রে জানা গেছে, বিএসডব্লিউ মূলত একটি অনলাইন প্ল্যাটফরম, যা ব্যবহার করে একজন আমদানিকারক ও রপ্তানিকারক পণ্য খালাসের জন্য প্রযোজ্য সব ধরনের সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিটের (সিএলপি) জন্য অনলাইনে আবেদন করে স্বয়ংক্রিয়ভাবে সিএলপি সংগ্রহ করতে পারবেন। সিএলপি গ্রহণের আগে বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) ব্যবহার করে বিএসডব্লিউ সিস্টেমে নিবন্ধন করতে হবে।

এই সিস্টেম ব্যবহারের ফলে আমদানি-রপ্তানি কার্যক্রমে যেসব সুবিধা পাওয়া যাবে সেগুলো হলো একটি কমন প্ল্যাটফরমে আমদানি-রপ্তানি পণ্যের জন্য প্রযোজ্য সার্টিফিকেট, লাইসেন্স এবং পারমিটসংক্রান্ত সব কার্যক্রম সংশ্লিষ্ট সব সংস্থা কর্তৃক যুগপত্ভাবে অনলাইনে সম্পন্ন করা হবে। সরকারি কাজে ব্যক্তিগত যোগাযোগ (হিউম্যান ইন্টারেকশন) না থাকায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।

পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে সময় ও ব্যয় কমবে। দেশি-বিদেশি ব্যবসায়ীদের মধ্যে আস্থা সৃষ্টির মাধ্যমে বিনিয়োগ ও বাণিজ্যের প্রসার ঘটবে। 

জানা গেছে, প্রাথমিক পর্যায়ে সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট ইস্যুকারী ১৯টি সংস্থার মধ্যে সাতটি সংস্থার ক্ষেত্রে গত ২ জানুয়ারি থেকে সিএলপি আবেদন দাখিল ও ইস্যুর কার্যক্রম শুরু করা হয়েছে। সেগুলো হলো ঔষধ প্রশাসন অধিদপ্তর, বিস্ফোরক পরিদপ্তর; রপ্তানি উন্নয়ন ব্যুরো; বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন; বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল; বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ এবং পরিবেশ অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025