শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

শিরোনাম :
সিলেটে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ৮, আহত ২৫ জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ায় ঢাকার ক্ষোভ-পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি আমরা যেন জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণ করতে পারি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছাত্রদল সন্ত্রাসী কার্যক্রম চালালে ছাত্রলীগের মতো পরিণতি হবে:সাদিক কায়েম ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস? মেহেরপুরে জুলাই গণঅভ্যুত্থান ২য় বর্ষপূর্তি উদযাপন আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

পঞ্চগড়ে হিমেল হাওয়া ও আর কুয়াশা ভেদ করে সকালে দেখা মিলছে সূর্যের। কয়েকদিনের বৈরী আবহাওয়ার পর এমন পরিবেশে স্বস্তি ফিরেছে এ জনপদের মানুষের।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

তার আগে সোমবার (২৭ জানুয়ারি) ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। 

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, গত তিনদিন ধরে ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। আজ বুধবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।

সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কুয়াশার আবরণ ভেদ করে রোদ ছড়াচ্ছে সূর্য।

কনকনে শীতের অনুভূতি থাকলেও রোদে ফিরেছে কর্মচাঞ্চল্যতা। সাঝ সকালেই কাজে যেতে দেখা গেছে নিম্নআয়েরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025