রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

শিরোনাম :
বেনজীরের জামিন বাতিলে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর আহমেদ জুলাইয়ের রাজনৈতিক সংকট ও বিভাজনের জন্য সরকার দায়ী: নাহিদ ইসলাম বজ্রপাতে চা দোকানদারসহ দুইজনের মৃত্যু বাড়লো এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডার এখন ১৫৯৮ টাকা গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির গণভোটের রায় বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি: হামিদুর রহমান আযাদ ঝুঁকি নিয়ে ছবি তোলা ও প্রকাশের জন্য ফটোসাংবাদিকদের চাকরিও হারাতে হয়েছে: শামসুজ্জামান দুদু জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার মেহেরপুরে দাওয়াতুল ইসলাম ট্রাস্টের জেলা ও উপজেলা কর্ম পরিষদ সম্মেলন অনুষ্ঠিত

পড়ালেখায় ফেরার জন্য পদত্যাগ করেছি: স্নিগ্ধ

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদ্য বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, আপাতত রাজনীতিতে যোগদানের তার কোনো পরিকল্পনা নেই। উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্যে তিনি আপাতত এ পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

তিনি আরও বলেছেন, ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনের কারণে তিনি পড়াশোনায় মনোযোগী হতে পারছিলেন না। এ কারণে তিনি এ পদ থেকে সরে গিয়ে সাধারণ সদস্য হিসেবে যুক্ত থাকছেন।

এর আগে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগের কথা জানান মীর মাহবুবুর রহমান  স্নিগ্ধ।

আজ ৮ মে (বৃহস্পতিবার) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025