বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ড্রাম ভর্তি ডিজেলে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: নাছির এ বছরেই ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে: প্রধানমন্ত্রী ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন অতিদ্রুত ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সংরক্ষিত নারী আসন- জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, স্থগিত ১ নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

ভারত ও পাকিস্তানকে উত্তেজনা কমানোর আহ্বান রাশিয়ার

ভারত ও পাকিস্তানকে চলমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে রাশিয়া। পহেলগামে হামলার পর দেশ দুইটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে একে অপরের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিচ্ছে। যা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলছে।

এমন পরিস্থিতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমরা আশা করছি দুই পক্ষ এমন পদক্ষেপ নেবে যা উত্তেজনা কমাবে। দেশ দুইটির সীমান্তে যে উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে তা অত্যন্ত উদ্বেগের সঙ্গে আমরা পর্যবেক্ষণ করছি।

পেসকভ বলেন, ভারত আমাদের কৌশলগত অংশীদার। পাকিস্তানও আমাদের অংশীদার। আমরা দিল্লি এবং ইসলামাবাদ উভয়ের সঙ্গে আমাদের সম্পর্ককে মূল্যবান বলে মনে করি।

গত সপ্তাহে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ উভয় পক্ষের সঙ্গে ফোনে কথা বলার পর মস্কো জানিয়েছিল তারা মধ্যস্থতা করতে প্রস্তুত।

এদিকে ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে চলমান উত্তেজনায় মালয়েশিয়া সফর স্থগিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার (৫ মে) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানিয়েছেন।

পহেলগামের ঘটনার পর পাকিস্তান যে কঠিন পরিস্থিতির মুখোমুখি সে সম্পর্কে আমি অবগত আছি। পরিস্থিতি দ্রুত শান্ত হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি অধিকৃত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন চরমে। পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুটি দেশই সীমিত পরিসরে সামরিক হামলার আভাস দিচ্ছে। এতে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার মধ্যে এশিয়ায়ও একই পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। তবে কোনোমতেই আরেকটি যুদ্ধ চাইছে না আন্তর্জাতিক সম্প্রদায়।

সূত্র: জিও নিউজ

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025