মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
ইরান-সৌদির যুদ্ধ বাঁধাতে ইসরায়েলের উসকানির পরিকল্পনা ব্যর্থ লেবানন সীমান্তে ব্যাপক সংঘর্ষ, ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা যাত্রাবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো পোশাকশ্রমিকের হাদি হত্যার বিচার না হলে জুলাইয়ের চেতনা ব্যর্থ হবে: মাসুমা হাদি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার জুলাই সনদকে জনগণ বৈধতা দিলেও সংকট তৈরি করেছে বিএনপি: কর্নেল অলি গণভোটের রায় অস্বীকার করলে নতুন সংকট তৈরি হবে: গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

হেফাজত মহাসচিব বলেন , আওয়ামী লীগের সঙ্গে কোনো আপোষ নয়

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব সাজিদুর রহমান বলেছেন, ‘ক্ষমতাকে পাকাপোক্ত করতে ওলামায়ে কেরামকে আওয়ামী লীগ ব্যবহার করেছিল। শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে কোনো আপোষ হবে না। জুলাই বিপ্লবে আমাদের মাসুম বাচ্চাদের রক্তের বিনিময়ে এ স্বাধীনতা পেয়েছি। এ স্বাধীনতায় হেফাজতের অনেক নেতাকর্মী জীবন দিয়েছে।

এখন নতুন করে দেশ নিয়ে আবারও চক্রান্ত চলছে। ভারতের এজেন্টরা চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। ’ 

আজ সোমবার (২৭ জানুয়ারি) হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলা ও মহানগরের আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ছাত্রজনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে স্বৈরতন্ত্রের পতনে অর্জিত বিজয় ও যথার্থ স্বাধীনতার চেতনাকে অর্থবহ করতে ইসলামী শক্তির সুসংহত ঐক্য গড়ে তুলতে হবে।

 

হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগরীর সভাপতি মুফতি শামছুল ইসলাম জিলানীর সঞ্চালনায় ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আল্লামা নুরুল হক এতে সভাপতিত্ব করেন।

এতে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগরের প্রধান উপদেষ্টা মাওলানা আ. রাজ্জাক কাসেমী, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি মুশতাকুন্নবী কাসেমী, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় সহকারী অর্থসম্পাদক মাওলানা লোকমান মাজহারী, কুমিল্লা মহানগরের উপদেষ্টা মাওলানা মনির হোসাইন, কুমিল্লা মহানগরের উপদেষ্টা মাওলানা আ. কুদ্দুস, কুমিল্লা জেলার সেক্রেটারি মুফতি আমজাদ হোসাইন, কুমিল্লা মহানগরের সেক্রেটারি মাওলানা মুনিরুল ইসলাম কাসেমী, বুড়িচং উপজেলার সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান আশরাফী প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025