বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

শিরোনাম :
৯ নভেম্বর প্রথম সংসদ অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল মুগদার বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নাটোরে ব্যবসায়ীকে কুপিয়ে পাট লুট করল দুর্বৃত্তরা এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট ছেলের মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন মা, পাশাপাশি দাফন দেশে টাকা ইনকাম করে চিকিৎসা নেন বিদেশে, লজ্জা লাগে না?: মন্ত্রী-আমলাদের ফুয়াদ

রংপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ২

রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জের জামতলা নামকস্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে মোজাহিদ (১৭) ও আনিছুর রহমান রানু (৩৫) নামে দুইজন নিহত হয়েছেন।  সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামতলায় ২টি মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন।

দু’দিক দিয়ে দু’টো মোটরসাইকেল দ্রুত গতিতে এলে সংর্ঘষ ঘটে। এতে পাঁচগাছির ইউপি’র কদমতলি বাজারের আতোয়ারের ছেলে মোজাহিদ (১৭) ঘটনাস্থলে ও উপজেলা সদরের ওসমানপুরের আব্দুস কুদ্দুস ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান রানুর (৩৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। এছাড়াও উপজেলা সদরের ওসমানপুরের মৃত হুজুর আলীর ছেলে রেজাউল (৪২) ও পাঁচগাছির ইউপি’র কদমতলি বাজারের আমিনুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (৩০) গুরুত্বর আহত হয়। আহতদের আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 পীরগঞ্জ থানার ওসি এমএ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025