বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক জবিতে সংঘর্ষে আহতরা শিবির কর্মীরা হাসপাতালেও হামলার শিকার, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫ জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ:জামায়াত আমির

আগামী জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক পদ্বতিতে চায় জামায়াত’

বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করুন। সংখ্যানুপাতিক পদ্বতিতে জাতীয় নির্বাচন চায় জামায়াত ইসলাম। দলের পক্ষে ভোট দিয়ে কোন দল কত পারসেন্ট ভোট পেল তার ভিত্তিতে সংসদ সদস্য নির্বাচিত হবে। তাহলে যোগ্য ব্যক্তিরা সংসদে যেতে পারবে।

 

রবিবার (২৭ জানুয়ারি) সাতক্ষীরার তালায় জামায়াত ইসলামের বার্ষিক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।

জুলাই বিপ্লবে ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে হতাহতদের স্মরণ করে গোলাম পারোয়ার বলেন, সোনার বাংলায় দুই হাজার ছাত্র-জনতা জীবন দিল, আহত হল চার হাজার। তাদের এই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। ওরা নতুন বাংলাদেশ দেখে যেতে পারলো না।

আগামীতে বাংলাদেশ জামায়াত ইসলাম যদি একটি কল্যাণকর ইসলামি রাষ্ট্র গঠন করতে পারে তাহলে ওদের সেই স্বপ্নপূরণ হবে। 

তিনি আরও বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। সকল ষড়যন্ত্র প্রতিহত করে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে নির্বাচন সুষ্ঠ করার চেস্টা করতে হবে। এখন নতুন করে জামায়াতের বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে।

এজন্য সকল নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান তিনি। 

তালা উপজেলা জামায়াত ইসলামের আমির মাওলানা মো. মহিবুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহা. ইজ্জতউল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় শূরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর ডা. শেখ মাহমুদুল হক, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমার, সহকারী সেক্রেটারী অধ্যাপক গাজী সুজায়েত আলী, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান, কেশবপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোক্তার আলী, জেলা কর্মপরিষদ সদস্য ও শিবিরের সাবেক সভাপতি খোরশেদ আলম, মাওলানা কবিরুল ইসলাম, শাহ আলম, শিবির সভাপতি আল মামুন, ইয়াকুব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025