বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ড্রাম ভর্তি ডিজেলে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: নাছির এ বছরেই ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে: প্রধানমন্ত্রী ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন অতিদ্রুত ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সংরক্ষিত নারী আসন- জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, স্থগিত ১ নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

চিলি ও আর্জেন্টিনার উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

চিলি ও আর্জেন্টিনার দক্ষিণ উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর চিলির কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে এবং লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

সুনামির ঝুঁকির কারণে চিলির জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও প্রতিক্রিয়া বিভাগ শুক্রবার (২ মে) ম্যাগালেনাস এবং অ্যান্টার্কটিকের উপকূলীয় অঞ্চলের জন্য রেড অ্যালার্ট জারি করেছে।

সংস্থাটি জানিয়েছে, পুয়ের্তো উইলিয়ামস শহরসহ বেশ কয়েকটি সম্প্রদায় থেকে শত শত মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, কেপ হর্ন এবং অ্যান্টার্কটিকার মধ্যে ড্রেক প্যাসেজে মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত  হানে।

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেছেন, আমরা ম্যাগালানেস অঞ্চলজুড়ে উপকূলীয় এলাকা খালি করার আহ্বান জানাচ্ছি। এই সময়ে আমাদের কর্তব্য হলো প্রস্তুত থাকা এবং কর্তৃপক্ষের কথা মেনে চলা।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025