বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক জবিতে সংঘর্ষে আহতরা শিবির কর্মীরা হাসপাতালেও হামলার শিকার, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫

নরসিংদীতে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে আলমগীর হোসেন আলম (১৯) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।

রোববার (২৬ জানুয়ারি) সকালে রায়পুরা উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আলম বাঁশগাড়ি এলাকার জহর আলীর ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বাঁশগাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সরকার ও বর্তমান চেয়ারম্যান রাতুল হাসানের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে রোববার সকালে দু’পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন নিহত হন। এছাড়া উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

আহতদের রায়পুরা ও নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে বলেন, ‘সংঘর্ষে একজনের নিহত হওয়ার তথ্য পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025