বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ড্রাম ভর্তি ডিজেলে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: নাছির এ বছরেই ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে: প্রধানমন্ত্রী ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন অতিদ্রুত ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সংরক্ষিত নারী আসন- জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, স্থগিত ১ নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ

পহেলাগামে হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা বাড়ছে। আশঙ্কা করা হচ্ছে যে কোনো সময় পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত। এমন পরিস্থিতিতে পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা (পিআইএ) স্কার্দু ও গিলগিটগামী দশটি নির্ধারিত ফ্লাইট বাতিল করেছে।

ফ্লাইটের সময়সূচি থেকে জানা গেছে, করাচি ও লাহোর থেকে স্কার্দুগামী দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ইসলামাবাদ থেকে স্কার্দুগামী আরও দুটি ফ্লাইটও বাতিল করা হয়েছে।

 

এদিকে ইসলামাবাদ-গিলগিট রুটে চারটি ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানবন্দরের সূত্র জানিয়েছে, ইসলামাবাদ থেকে একটি বেসরকারি বিমান সংস্থার স্কার্দুগামী দুটি ফ্লাইটও অনিশ্চিত।

বিমানবন্দর কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির মধ্যে নিরাপত্তার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভারত ৩৬ ঘণ্টার মধ্যে হামলা চালাতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। এ বিষয়ে বুধবার (৩০ এপ্রিল) সকালে তিনি বলেন, বিশ্বাসযোগ্য গোয়েন্দা প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে যে, ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে।

গত সপ্তাহে ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যেই এমন তথ্য সামনে এলো। গত ২২ এপ্রিল পহেলগামের বৈসরণ উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়।

 

ওই হামলার জন্য নয়াদিল্লি শুরু থেকেই ইসলামাবাদকে দোষারোপ করে আসছে, যদিও এ বিষয়ে তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি। পহেলগামে হামলার পর থেকেই একে অপরের ওপর পাল্টাপাল্টি দোষারোপের কারণে দুপক্ষের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা আরও বেড়ে গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025