মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান-সৌদির যুদ্ধ বাঁধাতে ইসরায়েলের উসকানির পরিকল্পনা ব্যর্থ লেবানন সীমান্তে ব্যাপক সংঘর্ষ, ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা যাত্রাবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো পোশাকশ্রমিকের হাদি হত্যার বিচার না হলে জুলাইয়ের চেতনা ব্যর্থ হবে: মাসুমা হাদি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার জুলাই সনদকে জনগণ বৈধতা দিলেও সংকট তৈরি করেছে বিএনপি: কর্নেল অলি গণভোটের রায় অস্বীকার করলে নতুন সংকট তৈরি হবে: গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

কাতারে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে কাতার সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়েছে।

আজ (বুধবার) দোহায় কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টার ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শেখ সাউদ বিন আবদুর রহমান বিন হাসান আল-থানির সঙ্গে বৈঠকের আগে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়।

 

কাতারের রাজধানী দোহাতে আর্থনা সামিটে যোগ দিতে চারদিনের সফরে ২১ এপ্রিল (সোমবার) সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সযোগে কাতারে রওয়ানা হন। কাতার পৌঁছানোর পরদিন (মঙ্গলবার) তিনি সম্মেলনে যোগদান করেন এবং একটি বিষয়ে মূল প্রবন্ধ পাঠ করেন ।

মূল সম্মেলনের সাইডলাইনে তিনি সরকারি, বেসরকারি ও ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন। আজ (২৩ এপ্রিল) তিনি রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025