মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান-সৌদির যুদ্ধ বাঁধাতে ইসরায়েলের উসকানির পরিকল্পনা ব্যর্থ লেবানন সীমান্তে ব্যাপক সংঘর্ষ, ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা যাত্রাবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো পোশাকশ্রমিকের হাদি হত্যার বিচার না হলে জুলাইয়ের চেতনা ব্যর্থ হবে: মাসুমা হাদি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার জুলাই সনদকে জনগণ বৈধতা দিলেও সংকট তৈরি করেছে বিএনপি: কর্নেল অলি গণভোটের রায় অস্বীকার করলে নতুন সংকট তৈরি হবে: গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

বাবার পর ছেলেরও মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় মা: গাজীপুরে গ্যাস বিস্ফোরণ

গাজীপুরে গাছা থানার ডগের চালা এলাকার একটি বাসায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মাইনুল ইসলাম (১২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় সে। এই নিয়ে এ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দুই।

এর আগে গত ১৭ এপ্রিল সকাল ১০টার দিকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় মাইনুলের মৃত্যু হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, গাজীপুর এলাকা থেকে স্বামী-স্ত্রী-ছেলেসহ তিনজনকে দগ্ধ অবস্থায় আনা হয়। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে আইসিইউতে তার মৃত্যু হয়।

তার শরীরে ৩৩ শতাংশ দগ্ধ ছিল। এর আগে (১৮ এপ্রিল) রাতে তার বাবা হারিস মিয়া চিকিৎসাধীন আইসিইউতে মারা যান।

হারিসের স্ত্রী আয়েশা আক্তার ভর্তি রয়েছেন। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ, তার অবস্থায়ও আশঙ্কাজনক। তাদের গ্রামের বাড়ি সিলেট জেলার সুনামগঞ্জ এলাকায়। বর্তমানে গাজীপুর গাছা এলাকায় তারা ভাড়া বাসায় থাকেন। স্বামী-স্ত্রী পোশাক শ্রমিক ছিলেন, ছেলে শিক্ষার্থী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025