রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

শিরোনাম :
সংবাদপত্র ছিঁড়ে ফেলা স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ: গোলাম পরওয়ার নেতানিয়াহুকে সরাতে রাজপথে জনস্রোত জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল শিগগিরই পে-স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা: শিক্ষামন্ত্রী পটিয়ায় মাদক কারবারিদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ গণভোট অবৈধ হলে এ সরকারও বৈধ হতে পারে না: মামুনুল হক জুলাই সনদের সঙ্গে গাদ্দারি করে সরকার জনগণকে লাল কার্ড দেখিয়েছে:গোলাম পরওয়ার সংবিধান না মেনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি গায়ের জোরের শামিল: রিজভী

বাবার পর ছেলেরও মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় মা: গাজীপুরে গ্যাস বিস্ফোরণ

গাজীপুরে গাছা থানার ডগের চালা এলাকার একটি বাসায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মাইনুল ইসলাম (১২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় সে। এই নিয়ে এ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দুই।

এর আগে গত ১৭ এপ্রিল সকাল ১০টার দিকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় মাইনুলের মৃত্যু হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, গাজীপুর এলাকা থেকে স্বামী-স্ত্রী-ছেলেসহ তিনজনকে দগ্ধ অবস্থায় আনা হয়। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে আইসিইউতে তার মৃত্যু হয়।

তার শরীরে ৩৩ শতাংশ দগ্ধ ছিল। এর আগে (১৮ এপ্রিল) রাতে তার বাবা হারিস মিয়া চিকিৎসাধীন আইসিইউতে মারা যান।

হারিসের স্ত্রী আয়েশা আক্তার ভর্তি রয়েছেন। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ, তার অবস্থায়ও আশঙ্কাজনক। তাদের গ্রামের বাড়ি সিলেট জেলার সুনামগঞ্জ এলাকায়। বর্তমানে গাজীপুর গাছা এলাকায় তারা ভাড়া বাসায় থাকেন। স্বামী-স্ত্রী পোশাক শ্রমিক ছিলেন, ছেলে শিক্ষার্থী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025