মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

শিরোনাম :
ইরান-সৌদির যুদ্ধ বাঁধাতে ইসরায়েলের উসকানির পরিকল্পনা ব্যর্থ লেবানন সীমান্তে ব্যাপক সংঘর্ষ, ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা যাত্রাবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো পোশাকশ্রমিকের হাদি হত্যার বিচার না হলে জুলাইয়ের চেতনা ব্যর্থ হবে: মাসুমা হাদি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার জুলাই সনদকে জনগণ বৈধতা দিলেও সংকট তৈরি করেছে বিএনপি: কর্নেল অলি গণভোটের রায় অস্বীকার করলে নতুন সংকট তৈরি হবে: গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

অনেক শহীদকে রাতের অন্ধকারে দাফন করে আওয়ামী লীগ : নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানে নাম না জানা অনেক শহীদকে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বাহিনী রাতের অন্ধকারে রায়েরবাজার কবরস্থানে দাফন করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

শনিবার ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম ফেসবুকে লেখেন, জুলাই গণঅভ্যুত্থানে নাম না জানা অনেক শহীদকে রাতের অন্ধকারে রায়ের বাজার কবরস্থানে দাফন করে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বাহিনী। এই শহীদদের পরিবার এখনো অপেক্ষায় আছে তাদের স্বজনদের শেষ আশ্রয়স্থলের সন্ধান খুঁজে পেতে।

তিনি আরও লেখেন, জুলাইয়ের অজ্ঞাতপরিচয় এই নায়কদের পরিচয় বের করে তাদের স্বজনদের কাছে পৌঁছে দিতে সম্ভাব্য সবকিছু করছে অন্তর্বর্তীকালীন সরকার।

এদিন রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেন উপদেষ্টা। শহীদদের কবর জিয়ারত এবং স্বজনদের সঙ্গে কথা বলার উদ্দেশ্যে উপদেষ্টা শনিবার সকালে রায়েরবাজার কবরস্থানে যান।

কবর জিয়ারতের পর উপদেষ্টা শহীদদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন।

এ সময় তিনি বলেন, শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না।

 

শহীদদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে। রায়েরবাজার কবরস্থানে দাফনকৃত অজ্ঞাত পরিচয়ের শহীদদের শনাক্তকরণের কার্যক্রম চলমান।

  1. শহীদদের পরিবার আর্থিক সহায়তা দেওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আগামী মাসের শুরুতেই শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়ার কার্যক্রম চালু হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025