বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ড্রাম ভর্তি ডিজেলে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: নাছির এ বছরেই ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে: প্রধানমন্ত্রী ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন অতিদ্রুত ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সংরক্ষিত নারী আসন- জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, স্থগিত ১ নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

ইসরায়েলসহ বিদেশি মিডিয়ায় বাংলাদেশের ‘মার্চ ফর গাজা’

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সংগঠনের সদস্য থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। এদিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান যেন হয়ে উঠেছিল এক টুকরো ফিলিস্তিনে।

বাংলাদেশের এই মার্চ ফর গাজা কর্মসূচি নিয়ে দেশের পাশাপাশি সংবাদ প্রকাশ করেছে বেশ কিছু বিদেশি সংবাদমাধ্যমও। এগুলোর মধ্যে রয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটে প্রেস (এপি), ওয়াশিংটন পোস্ট, দ্য ইন্ডিপেনডেন্ট, আরব নিউজ প্রভৃতি

বার্তা সংস্থা এপি শিরোনাম করেছে, ‘বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলবিরোধী বিক্ষোভে প্রায় এক লাখ মানুষ।’ প্রতিবেদনে উঠে এসেছে সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার মানুষের হাতে ফিলিস্তিনি পতাকা নিয়ে ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেওয়ার ঘটনাও।

 

তবে আরব নিউজের খবরে দাবি করা হয়েছে, ঢাকার সমাবেশে অংশ নিয়েছিলেন ১০ লাখের বেশি মানুষ। এটিকে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় সংহতি সমাবেশ হিসেবে বর্ণনা করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট বলেছে, সমাবেশে প্রায় এক লাখ মানুষ ছিলেন। এতে বিএনপিসহ ইসলামী দলগুলোর সমর্থনের কথা উঠে এসেছে প্রতিবেদনে।

 

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানীতে লাখো মানুষ ইসরায়েলবিরোধী সমাবেশে অংশ নিয়েছে এবং গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে।

কানাডার সিটিভি নিউজেও একই কথা বলা হয়েছে। বাংলাদেশের ফিলিস্তিনপন্থি সমাবেশের খবর প্রকাশ হয়েছে টাইমস অব ইসরায়েলেও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025