বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
ড্রাম ভর্তি ডিজেলে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: নাছির এ বছরেই ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে: প্রধানমন্ত্রী ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন অতিদ্রুত ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সংরক্ষিত নারী আসন- জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, স্থগিত ১ নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

গাজাজুড়ে অব্যাহত রয়েছে ইসরায়েলি বর্বরতা

গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলের প্রাণঘাতী হামলা। অবরুদ্ধ উপত্যকাটিতে নির্বিচারে চালানো হামলায় বাদ যাচ্ছে না আবাসিক ভবন ও আশ্রয় ক্যাম্পগুলোও। এতে প্রাণ হারাচ্ছেন নিরীহ বেসামরিক ফিলিস্তিনিরা। বিশেষ করে নারী ও শিশু। ফলে লাফিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা।

সংবাদমাধ্যম আল-জাজিরা সবশেষ খবরে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী খান ইউনিসের একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে ও সেখানে অ্যাম্বুলেন্স যাচ্ছে বলে জানানো হয়েছে।

 

তবে বিধ্বস্ত রাস্তা ও ধ্বংসস্তূপের কারণে অ্যাম্বুলেন্স সেই বাড়িতে পৌঁছানো খুব কঠিন।

নুসাইরাতেও একটি ইসরায়েলি কোয়াডকপ্টার একজন ফিলিস্তিনিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

 

তাছাড়া রাতভর গাজা শহরের শুজাইয়ায় একটি বাড়িতে বোমা হামলা হতাহতের ঘটনা ঘটেছে।

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বিশেষ করে রাফাহ ও খান ইউনিসে ক্রমাগত গোলাবর্ষণ চলছে।

 

ফিলিস্তিনিরা এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। এসব এলাকায় চালানো বর্বর হামলায় হতাহতের অধিকাংশই নারী ও শিশু।

কেবল চলমান বিমান হামলাই নয়, সেখানে ব্যাপক বাস্তুচ্যুতি ও অনাহারের ঘটনাও ঘটছে। কারণ সেখানে ত্রাণবাহী কোনো ট্রাক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সূত্র: আল-জাজিরা

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025