মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

শিরোনাম :
ইরান-সৌদির যুদ্ধ বাঁধাতে ইসরায়েলের উসকানির পরিকল্পনা ব্যর্থ লেবানন সীমান্তে ব্যাপক সংঘর্ষ, ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা যাত্রাবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো পোশাকশ্রমিকের হাদি হত্যার বিচার না হলে জুলাইয়ের চেতনা ব্যর্থ হবে: মাসুমা হাদি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার জুলাই সনদকে জনগণ বৈধতা দিলেও সংকট তৈরি করেছে বিএনপি: কর্নেল অলি গণভোটের রায় অস্বীকার করলে নতুন সংকট তৈরি হবে: গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

আওয়ামী শাসনামল ছিল গুম-খুন ও দুর্নীতির রাজত্ব : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এই দেশকে আমরা সবাই ভালোবাসি। কিন্তু একটি দল ক্ষমতায় এসে মনে করেছিল যে, তারাই শুধু স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশকে ভালোবাসে, আর কেউ না। বাংলাদেশকে কারা ভালোবাসে, সেটি বিগত সরকারের পিতা শেখ মুজিবুর রহমান ৭০ সালে নিজেই বলেছেন— ‘মানুষ পেয়েছে সোনার খনি, আর আমি পেয়েছি চোরের খনি’। দেশের মানুষ তাদের ঘামে অর্জিত ফসল ফলায়, আর তারা সেগুলো চুরি করে বিদেশে পাচার করে।

শুক্রবার সন্ধ্যায় রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ ডিগ্রি কলেজ মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, এ দেশে যতদিন না আল্লাহর আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, ততদিন শান্তি আসবে না।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা প্রত্যেকের দ্বারে গিয়ে কোরআনের দাওয়াত দেবেন।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে স্মরণ করে তিনি আরও বলেন, রংপুরের ধর্মপ্রাণ মানুষ খুব সাহসী।

ফ্যাসিবাদের বিরুদ্ধে শহীদ আবু সাঈদ পুলিশের সামনে বুক উঁচু করে দাঁড়িয়েছিলেন। পুলিশ পরপর কয়েকটি গুলি ছুড়ে তার বুকে।ডা. শফিকুর রহমান বলেন, গত দেড় যুগের শাসনামলে আওয়ামী সরকার টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সর্বত্র গুম, খুন আর সীমাহীন দুর্নীতির রাজত্ব কায়েম করেছে। তারা আলেম-ওলামাদের টার্গেট করে বিভিন্ন ট্যাগ লাগিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করেছে।

এখন সময় এসেছে প্রতিটি হত্যার সাথে যারা জড়িত, তাদের বিচার নিশ্চিত করার।  
পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর অঞ্চলের পরিচালক ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কার্যপরিষদের সহকারী ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর জেলা মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এ. টি. এম. আযম খান, রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, বাংলাদেশ ছাত্র শিবিরের জেলার সভাপতি ফিরোজ মাহমুদ, ছাত্র শিবিরের কাউনিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি বাবর আলী, পীরগাছা উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, রংপুর জেলা শাখার মিডিয়া সেক্রেটারি অধ্যাপক আব্দুল গণি, জেলা মানবসম্পদ বিষয়ক সেক্রেটারি মোত্তালেব হোসাইন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর-দিনাজপুর অঞ্চলের আবুল হাসান বাদল।এছাড়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন দায়িত্বে থাকা নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025