শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
রংপুরে তিন দিনে ৩ বাস ও একটি গাড়িতে আগুন, টহল জোরদার সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে : ডা:শফিকুর রহমান প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে স্বাগত, ফাটল মেরামতের দায়িত্ব সরকারের: মামুনুল হক কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের নিহত ৪ বৈরী আবহাওয়া • সেন্টমার্টিনে আটকা পড়ে বিপাকে দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ শিক্ষক-শিক্ষার্থী নতুন ভৌগোলিক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি ইরানের চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ হত্যা-আগুন সন্ত্রাসে নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি ঘূর্ণিঝড় ‘আকভান’: ৩ দিন বৃষ্টির আভাস অস্ট্রেলিয়া পৌঁছেছেন জামায়াত আমির শফিকুর রহমান

বিপদে পড়ে বিএনপি চিৎকার করছে, ‘মুঝে বাঁচাও, বাঁচাও: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ডুবিয়ে বিএনপি ‘মুঝে বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

পোস্টে পাটওয়ারী লেখেন, বিএনপি অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে আজ নিজেরাই সেই কবরে পড়ে যাচ্ছে। শুধু নিজেরাই বিপদে পড়েনি, সঙ্গে বাংলাদেশের ১৮ কোটি মানুষকেও ডুবিয়েছে। আর এখন বিপদে পড়ে চিৎকার করছে-‘মুঝে বাঁচাও, বাঁচাও!

শেষে তিনি লেখেন, অন্যের জন্য যে গর্ত খোঁড়া হয়, একদিন সেই গর্তেই নিজেকে পড়তে হয়-এটাই প্রকৃতির বিচার!

এর আগে, বৃহস্পতিবার দেওয়া এক পোস্টে এনসিপি নেতা সারজিস আলম লেখেন, দেশের বাইরে থেকে আন্তঃসীমান্ত টেরোরিজম করছে পলাতক পতিত আওয়ামী লীগ। গত ২৪ ঘণ্টায় বিএনপির তিন নেতাকে হত্যা করেছে খুনি আওয়ামী লীগ। দুটি থানা জ্বালিয়ে দিয়েছে সন্ত্রাসী আওয়ামী লীগ।

তিনি আরও লেখেন, সারা দেশের একাধিক বাড়ি, ব্যাংক, হাসপাতালে আগুন দিয়েছে অগ্নিসন্ত্রাসী আওয়ামী লীগ। গোপালগঞ্জে তিন বিএনপির এমপির বাড়ি জ্বালিয়ে দিয়েছে গণহত্যাকারী আওয়ামী লীগ।

সারজিস আলম লেখেন, বিএনপির যারা ভোট পেতে নিজেদের তাদের কাছে বিক্রি করে দিয়েছেন, টাকা খেয়ে জামিনের ব্যবস্থা করেছেন, সাময়িক লাভের ধান্দায় আশ্রয় দিয়েছেন তাদের কি বিন্দুমাত্র অনুশোচনা হচ্ছে? আপনাদের সিদ্ধান্তে কি কোনো পরিবর্তন আসবে? যদি আসে তাহলে ভালো। আর যদি না আসে তাহলে খুব শিগগির এর ফল আপনাদের ভোগ করতে হবে। এক্ষেত্রে জনাব তারেক রহমানের জন্য আফসোস হচ্ছে!

শেষে তিনি লেখেন, আপনার মন্ত্রী, এমপি আর জেলা, উপজেলার নেতারা ঠিক হলে অনেক কিছু এমনিতেই ঠিক হয়ে যাবে। আগে নিজের দলে আপনার কমান্ড আর ঐক্য প্রতিষ্ঠা করুন। আপনাদের আশ্রয়, প্রশ্রয় আর সাহসে ওরা আজ এতদূর!

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025